1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাটোরের লালপুরে এ,এস আই’র বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাটোরের লালপুরে এ,এস আই’র বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৮২ বার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে রাতের আঁধারে নিরীহ একটি পরিবারের বাড়িতে গিয়ে আটক করে থানায় নিয়ে যাওয়ার হুমকি দিয়ে দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে লালপুর থানার (এএসআই) হাসানের বিরুদ্ধে। গত ১২ মে ২৪ ইংরেজি তারিখ শনিবার দিবাগত রাত আনুমানিক ১.২০ ঘটিকার সময় লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজ পুর গ্রামের মোঃ সামান উদ্দিন (৪৫) পিতা আদু প্রাং এর বাড়িতে এঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে লালপুর থানার এ এস আই হাসান সে কনস্টেবল মামুনসহ একজন অপরিচিত লোক ও সিএনজি চালক সহ সিএনজি সহ তাদের বাড়িতে গিয়ে সিএনজি চালক কে হুকুম দিয়ে জানালা ভাংচুর করে সামান উদ্দিন এর ছেলে মোঃ তারেক (১৮) বছর কে আটক করে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ২লক্ষ টাকা দাবি করে ওই পুলিশ সদস্য। পরে সামান উদ্দিন তাহার কাছে থাকা টাকা ও অন্য লোকজন এর কাছ হতে টাকা ধার নিয়ে মোট ১লক্ষ ৫০ হাজার টাকা তার হাতে তুলে দেন। সামান উদ্দিন এর ছেলের বিরুদ্ধে আগের একটি মামলা ছিল।

লালপুর থানার এ,এস,আই হাসান এর কাছ হতে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন,ওই দিন রাতে আমাদের ডিউটি ছিল, রাস্তার ধারে আওয়াজ পেয়ে ওই দিকে যেতেই তাহারা কয়েকজন দৌড় দেয়। পরে খোঁজ নেওয়ার জন্য গিয়েছিলাম তবে তাদের বাড়িতে জানালা বা আসবাবপত্র ভাংচুর করিনি ও তাদের কাছ হতে কোন টাকা নেইনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com