1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইংল্যান্ডকে ‘টাইমড আউট’ করতে বললেন ওয়াসিম আকরাম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইংল্যান্ডকে ‘টাইমড আউট’ করতে বললেন ওয়াসিম আকরাম

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২০৯ বার

চলমান ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয়ে সেমিফাইনালে এক পা দিয়েছে নিউজিল্যান্ড। তাই পাকিস্তানের সেমির সমীকরণ টিকে আছে কেবল কাগজে-কলমে। কিউইদের রানরেট টপকে শেষ চারে যেতে হলে বাবর আজমদের অলৌকিক কিছুই করতে হবে! এজন্য নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে তো হবেই, আগে ব্যাটিং করে ৩০০ রান করলে ইংলিশদের বিপক্ষে ২৮৭ রানের জয় দরকার হবে পাকিস্তানের। অর্থাৎ ইংল্যান্ডকে অলআউট করতে হবে মাত্র ১৩ রানে। আর পরে ব্যাটিং করে ইংলিশদের ৫০ রানে অলআউট করতে পারলে সেই লক্ষ্য ২.৩ ওভারে তাড়া করতে হবে।

তাই পাকিস্তানের সেমিফাইনালের টিকিট পাওয়া কার্যত অসম্ভব। ক্রিকেটের কোনো সমীকরণেই বলতে গেলে নিউজিল্যান্ডকে টপকানো সম্ভব নয় বাবর আজমদের জন্য। অবশ্য পাকিস্তানের জন্য অভিনব এক উপায় বাতলে দিলেন দেশটির সাবেক পেসার ওয়াসিম আকরাম! সেটা অবশ্য মজাচ্ছলেই বলেছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

ওয়াসিম আকরামের মতে, পাকিস্তানকে আগে ব্যাটিং করে প্রয়োজন অনুযায়ী রান করতে হবে। এরপর ইংল্যান্ড ড্রেসিংরুমে বাইরে থেকে তালা লাগিয়ে দিতে হবে। তাতে সবাই ‘টাইমড আউট’ হয়ে যাবে। আর এভাবেই কেবল সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টস’-এর প্যাভিলিয়ন অনুষ্ঠানে ওয়াসিম আকরামের এই অভিনব কৌশলের কথা শেয়ার করেছেন সঞ্চালক ফখরে আলম। অনুষ্ঠান শুরুর আগেই এই কৌশলের কথা নাকি জানিয়েছিলেন আকরাম। যদিও প্রোগ্রাম শুরু হতেই সেটা তিনি ভুলে গেছেন বলে জানান!

তাই ওয়াসিম আকরামের ভুলে যাওয়ার বাজে স্মৃতি নিয়েও তাকে খোঁচা দেন অনুষ্ঠানের সঞ্চালক। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক তো আকরামের কৌশলকে আরও সহজ করতে বলেছেন। তিনি আগে থেকেই ইংল্যান্ডের ড্রেসিংরুমে তালা লাগানোর পরামর্শ দিয়েছেন।

পাকিস্তানের সেমির রাস্তা সহজ করতে গতকালকের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারতে হতো নিউজিল্যান্ডকে। উল্টো লঙ্কানদের ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে টানা দুই বারের রানারআপ নিউজিল্যান্ড। তবে এতেই শেষ হচ্ছে না এই জয়ের মাহাত্ম্য। ১৬০ বল হাতে রেখে জয় পাওয়ার সুবাদে রানরেটেও অনেকটা এগিয়ে গেছে তারা।

বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে নামের পাশে ১০ পয়েন্ট আর +০.৭৪৩ নেটরান রেট নিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে কিউইরা। একম্যাচ কম খেলা পাকিস্তানের পয়েন্ট ৮ আর নেটরান রেট +০.০৩৬। পাকিস্তানের সমান ৮ পয়েন্ট থাকলেও আফগানিস্তান নেটরান রেটে আরও পিছিয়ে; -০.৩৩৮।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com