1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বার

খুলনার রূপসায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর আয়োজিত বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সন্মাননা প্রদান অনুষ্ঠান শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।

রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান।

সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন নির্বাচন কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, এস আই জুয়েল রানা, সাবেক শিক্ষক শামসুর রহমান,ওবায়েদ ফারাজী প্রমূখ।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫ জন জয়িতাদের মাঝে জয়িতা সন্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শেফালী খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সেলিনা খাতুন, সফল জননী শ্রেণিতে গীতা রাণী পাল, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু এই বিভাগে ইসমত আরা নাসরিন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মাধুরী সরকার জয়িতা নির্বাচিত হয়েছেন।

ইয়ুথ টিভি

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights