1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহীতে পলাতক কিশোর গ্যাঙের সদস্য গ্রেফতার - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:২৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহীতে পলাতক কিশোর গ্যাঙের সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৫৮ বার

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী: রাজশাহীর বোয়ালিয়া থানার নিউমার্কেট ষষ্ঠীতলায় অভিযান চালিয়ে মামলার ঘটনার সাথে জড়িত থাকায় তদন্তপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍‍্যাব-৫ । র‍‍্যাব-৫ এর এক আভিযানিক দল গত বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭.০০ টায় তাকে আটক করে।আসামী মতিহার থানার সাতবাড়িয়ার সাজ্জাদের ছেলে সাকিব খান (২২)। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৮ জুন রাত অনুমান ৮.০০ টার দিকে ভিকটিম মো. জয়’কে মতিহার থানার চর সাতবাড়ীয়া নামক এলাকায় একা পেয়ে কয়েকজন কিশোর গ্যাং সদস্য পথরোধ করে গালিগালাজ শুরু করে। ভিকটিম প্রতিবাদ করলে ধৃত আসামিসহ অপর আসামিগণ দেশীয় ধরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং লাঠি ও বাঁশ দিয়েও আঘাত করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় কয়েকজন আসামি গ্রেফতার হলেও আরো কয়েকজন আসামি পালাতে সক্ষম হয়। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের সনাক্ত করে গ্রেফতার করার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। পরে নগরীর বোয়ালিয়া থানাধীন নিউমার্কেট ষষ্ঠী তলা নামক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। মামলার ঘটনার সহিত জড়িত তদন্তেপ্রাপ্ত পলাতক আসামীকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com