1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে এক মাদ্রাসার শিক্ষককে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে এক মাদ্রাসার শিক্ষককে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৫৩ বার

মোঃ খলিলুর রহমান,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে হত্যার উদ্দেশ্য আবুল হোসেন ক্কারি (৬৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।বর্তমানে আশংঙ্কা জনক অবস্থায় রংপুর মেডিকেলে তার চিকিৎসা চলছে। সোমবার (১ জুলাই) সকালে নীলফামারী ডোমার হাইওয়ে রোডের হরতকিতলা হতে অচিনতলার মাঝামাঝি পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্নে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যক্তি নীলফামারী সদর লক্ষিচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের মালুটারি এলাকার মৃত মফিজ উদ্দিন ছেলে আবুল হোসেন ক্কারি। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় প্রতিদিনের ন্যায় সকালে বাড়ি থেকে বাইসাইকেল যোগে মাদ্রাসা পরাতে যান তিনি কানাইকাটার দিকে,কিন্তু পল্লীবিদ্যুৎ অফিসের উত্তরে মোটরসাইকেলে দ্রুত এসে কেবা কারা প্রথমে চোখে মরিচের গুড়া দেয়,পরে ধারাল অস্ত্র দিয়ে গলায় কোপ মেরে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। মাটিতে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে এক অটোচালক তাকে উদ্ধার করে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক রোগীর অবস্থা বেগতিক দেখে রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন। নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি আমরা দেখছি ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com