1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরের চৌগাছায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরের চৌগাছায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭৩ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোরের চৌগাছায় সাপের কামড়ে রাবেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রাবেয়া উপজেলার পাশাপোল ইউনিয়নের রানিয়ালী গ্রামের আব্দুল হকের স্ত্রী। সোমবার রাতে নিজেদের বাড়িতে সাপে কাটলে মঙ্গলবার সকালে  যশোর ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানিয়েছেন, চার সন্তানের জননী রাবেয়া বেগম রাতে শোবার ঘরে ঘুমিয়ে ছিলো।  রাত ১০ টার দিকে ঘুমের মধ্যে তাকে সাপে কাটে। বিষয়টি গুরুত্ব না দিয়ে বাড়িতে অবস্থান করে।  পরের দিন বুধবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারা  যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে   জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য গোবিন্দ চন্দ্র ঢালী বলেন ঘটনাটি শুনেছি।  দশপাকিয়া পুলিশ ফাঁড়ির আইসি আবু বক্কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com