1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহীতে চাঁদা না দেয়ায় বাসাবাড়ির কাজ বন্ধের অভিযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহীতে চাঁদা না দেয়ায় বাসাবাড়ির কাজ বন্ধের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৬৩ বার

মোজাম্মেল হোসেন বাবু: রাজশাহী নগরীতে চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাসাবাড়ির কাজ বন্ধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বুধবার (৩ জুলাই) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। ভুক্তভোগী ব্যক্তির নাম মাসুদ রানা সরকার। তিনি নগরীর রেলগেট গোরহাঙ্গা এলাকার মৃত জসিম উদ্দীন সরকারের ছেলে। সংবাদ সম্মেলনে মাসুদ রানা বলেন, আমাদের পৈত্রিক জায়গায় বাসার কাজ করার সময় স্থানীয় রাজু খান, রাজা খান ও তাজুল ইসলাম বাধা প্রদান করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিস্ত্রী ও শ্রমিকের সাথে মারমুখী আচরণ এবং আমাদের সাথে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। চাঁদা না দিলে কোনরকম কাজ করতে দেয়া হবে না বলে তারা আমাদের ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় মঙ্গলবার (২ জুলাই) আমি বোয়ালিয়া মডেল থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেছি। সংবাদ সম্মেলন থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান মাসুদ রানা সরকার। সংবাদ সম্মেলনে আফরোজা বেগম, সাইফুল ইসলাম, নার্গিস মাসুদ, কবির উদ্দিন সরকার নিপুসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বোয়ালিয়া মডেল হুমায়ুন কবির বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রোয়জনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com