1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় মাদক ব্যবসায়ী মুন্নাফের বাড়ী হতে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:২৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় মাদক ব্যবসায়ী মুন্নাফের বাড়ী হতে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬২ বার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনা এবং সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানার দিক-নির্দেশনায় এসআই সানোয়ারুল ইসলাম সঙ্গীয় এএসআই জিয়াউর রহমান একাধিক মাদক মামলার আসামী মুন্নাফ মিয়ার বাড়ি হতে ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। ৩ জুলাই বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের ওয়ারেন্ট ভুক্ত আসামী মোন্নাফ মিয়া (৩১) এর বসতবাড়ীতে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য বস্তাতে উঠাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী মোন্নাফ মিয়া ফেন্সিডিলের বস্তা ফেলে দৌড় দিয়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে সদর থানা পুলিশ। এ বিষয়ে সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, ঘটনার সময় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ৮৫ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধারপূর্বক মাদক ব্যবসায়ী মুন্নাফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com