1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানের কর্ম দিবস শুরু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানের কর্ম দিবস শুরু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৭২ বার

সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: প্রথম বারের মত চেয়ারে বসে প্রথম কর্মদিবস শুরু করলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো: মোস্তাফিজার রহমান মোস্তা। বৃহস্পতিবার(৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে তিনি প্রথম কর্মদিবসের শুরুতে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনে বসেন। ইতি পুর্বে তিনি এক মেয়াদে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার ও পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিকসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তার প্রথম কর্ম দিবসে উপজেলা পরিষদের বাহিরে বিপুল সংখ্যক উৎসুক নেতা-কর্মী ও শুভাকাংখীরা, নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে নতুন চেয়ারম্যান উপজেলা পরিষদের প্রথম সভা করেন এবং সকলে ঐক্যবদ্ধভাবে শিবগঞ্জের উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান। একই দিনে নিজ নিজ দপ্তরে প্রথম দিনে অফিস করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি আক্তার টুম্পা। গত ২৫ জুন রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে নব-নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি আক্তার টুম্পাসহ অন্যান্য এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধিগন একযোগে শপথ নেন। উল্লেখ্য, গত ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা ৭৭ হাজার ১০৪ ভোট,ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতিকের প্রার্থী শাহনেওয়াজ বিপুল ৬২ হাজার ২৩০ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতি আক্তার টুম্পা কলস প্রতীকে ৪৬ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন।#

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com