
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : বাংলাদেশ যুব মহিলা লীগ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ রেলি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিডি হল থেকে একটি আনন্দর রেলি বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর মোড়ালে শ্রদ্ধা নিবেদন করেন যুব মহিলা লীগে নেতৃবৃন্দ। পরে ঠাকুরগাঁও জেলা যুব মহিলা লীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব মহিলা লীগের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নাজির আক্তার স্বপ্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ২ আসনের এমপি মাজহারুল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার তারাসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগ সংগঠনটি আজ বহুদুর এগিয়ে গেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী। দেশে আজ সীমাহীন উন্নয়ন হচ্ছে। যুব মহিলা লীগের নারীরা ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করে যাচ্ছে। এটা আসলেই প্রশংসনীয়। সেই সাথে ঠাকুরগাঁও যুব মহিলা লীগ আরো শক্তিশালী হয়ে সংগঠনের বিশেষ ভূমিকা পালন করবে। এছাড়াও আরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়ন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।