1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার ডুমুরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম নিহত - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:১০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার ডুমুরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম নিহত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৬৪ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার; খুলনার ডুমুরিয়ায় গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি খুন হয়েছেন। শনিবার পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ইউপি চেয়ারম্যান রবি ডুমুরিয়া শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আওয়ামী লীগের একটি কর্মী সভা শেষে মোটরসাইকেলে করে খুলনায় বাড়িতে ফিরছিলেন। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গুটুদিয়া এলাকায় ওয়াপদা ব্রীজের পাশে পৌঁছালে ২ থেকে ৩ জনের একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com