1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রেজাউল র‍্যাব-৬ এর হাতে গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রেজাউল র‍্যাব-৬ এর হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৬৫ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : র্যাব -৬ যশোর ক্যাম্পের একটি আভিধানিক দল কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি মোঃ রেজাউলকে গ্রেফতার করে। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী মোঃ রেজাউল ইসলাম (৫০) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গতকাল ৭ জুলাই ২৪ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর গোয়েন্দা নজর দারি বৃদ্ধি করে। যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রেজাউল ইসলাম যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন জামতলা ভেকুটিয়া এলাকায় অবস্থান করছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ইং ০৮ জুলাই ৬ টা ৩৫ মিনিটের সময় উক্ত এলাকায় অভিযান চালিয়ে মৃত ইদ্রিস আলী শেখের পুত্র যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রেজাউল ইসলামকে ভেকুটিয়া থেকে গ্রেফতার করে। কোতয়ালী থানা সুত্রে আরও জানা যায়,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রেজাউলের বিরুদ্ধে আরও ১০ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামী’কে যশোর জেলার কোতয়ালী মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com