1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে বিধবাকে যৌন হয়রানির অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৫০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে বিধবাকে যৌন হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৫৮ বার

সাবিত হোসেন , শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে বিধবাকে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে গতকাল বুধবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। অভিযুক্ত ব্যক্তির নাম বেলাল ওরফে জোব্বার(৪৫)। তিনি উপজেলার দেউলী ইউনিয়নের তালিবপুর পাতালিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগ সুত্রে জানা যায়, তালিবপুর পাতালিয়া গ্রামের এক বিধবা নারী(৪০) তাঁর কিশোর ছেলেকে নিয়ে বসবাস করেন। গত রবিবার রাত ১২ টার দিকে বিদ্যুৎ না থাকার সুযোগে পার্শ্ববর্তী এলাকার বেলাল ওরফে জোব্বার তাঁর ঘরের দরজা ধাক্কাতে থাকে। এসময় দরজা খুললে ঐ নারীকে জোরপূর্বক জড়িয়ে ধরে যৌন নিপিড়ন করে। এসময় ঐ নারী ও তাঁর ছেলে ডাক চিৎকার করলে এলাকার লোকজন এগিয়ে আসে। এসময় পায়ের জুতা রেখে দৌড়ে পালিয়ে যায় জোব্বার। এ বিষয়ে অভিযুক্ত বেলাল ওরফে জোব্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com