পলাশবাড়ীতে ২ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওমর ফারুক ,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ শাহ আলম ও মোকলেছ নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তথ্যানুসন্ধানে জানাযায় ১১ জুলাই বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম রংপুর- ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার মহেশপুর নামক স্থানে সেঞ্চুরী স্পেশাল পরিবহন নামে একটি যাত্রী বাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শাহ আলম (২২) লালমনিরহাট সদর থানার বাঁশদহ গ্রামের শামিম মিয়ার ছেলে ও মোকলেছ (৫০) একই উপজেলার হরিন চওরা গ্রামের নাছিম উদ্দীনের ছেলে। পলাশবাড়ী থানায় অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

পলাশবাড়ীতে ২ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোডের সময় : 09:36:27 pm, Thursday, 11 July 2024