1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নবীগঞ্জে মামলার সাজাপ্রাপ্ত ও মানবপাচারকারী প্রতারক এস এম আলী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৪৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নবীগঞ্জে মামলার সাজাপ্রাপ্ত ও মানবপাচারকারী প্রতারক এস এম আলী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭৮ বার

স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তিনটি মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী মানবপাচারকারী ও প্রতারক এস এম আলী হোসেন গ্রেফতার। পুলিশ সূত্রে জানা যায়,এস এম আলী নামে সিলেট গোলাপগঞ্জ থানার জিআর-২২৪/১২, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড মামলার ০৩ বছরের সাজা ও বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ, ২য় আদালত ঢাকা এর দায়রা নং-৮৭৫৮/১০, ধারা-এন.আই.এ্যাক্ট ১৩৮ এর ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং (৩০ লক্ষ) টাকা অর্থদন্ড ও বিজ্ঞ মেট্রোপলিটন আদালত, ঢাকা এর সিআর-২৪২/১১, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড মামলার ০২ বছরের সাজা সহ ০৩টি ওয়ারেন্টে মোট ০৬ বছরের সাজা এবং সিআর-৫৫৯/২২(নবীঃ) ধারা-৪০৬/৪২০ পেনাল কোডের মামলা রয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নিকনির্দেশনায় এসআই রাজিব রহমান, এসআই পিযুষ কান্তি দেবনাথ, এএসআই মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন উত্তরা থানা এলাকা থেকে (১২ জুলাই) গতকাল রাত অনুমান ১২:৩০ ঘটিকার সময় আসামী এস এম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ওয়ারেন্ট ভূক্ত আসামী হলো: নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামের সঞ্জব আলীর পুত্র এস, এম, আলী হোসেন (৩৫)। মানবপাচারকারী ও প্রতারক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী। তিনি বলেন গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com