1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে শিক্ষার্থীর মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৭০ বার

মো.সাবিত হোসেন , শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে মাইশা আনজুম মৌ (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে শিবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহীন প্রামাণিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত মাইশা আনজুম মৌ (১৭) শিবগঞ্জ পৌর সভার তেঘরী মধ্যপাড়া গ্রামের মজনু মিয়ার মেয়ে। সে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলো। মৌয়ের বাবা মজনু মিয়া জানান, শুক্রবার (১২ জুলাই) রাতে মৌ ও তার ছোটবোন মোবাশ্বিরা (০৮) রাতে একই খাটে ঘুমিয়ে ছিলেন। পরে রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় মৌয়ের পায়ে সাপ ছোবল দিলে তার চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠে। পরে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পৌর কাউন্সিলর শাহীন প্রামাণিক জানান, হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com