1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিক্ষোভ সমাবেশ, র‌্যালী ও স্মারকলিপি পেশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিক্ষোভ সমাবেশ, র‌্যালী ও স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৬৪ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : সরকারী চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে কোটা বিরোধী আন্দোলনকারীগন কর্তৃক, জাতীয় পতাকার অবমাননা, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ লংঘন ও মহামান্য রাষ্ট্রপ্রতিকে আল্টিমেটাম দেওয়ার প্রতিবাদে যশোরের ঝিকরগাছা উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিক্ষোভ সমাবেশ, র‌্যালী ও স্মারকলিপি পেশ করেছেন। মঙ্গলবার (১৬জুলাই) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার মোড়ে বিক্ষোভ সমাবেশ, র‌্যালী, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ ও উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম মনির, ঝিকরগাছা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহজাহান আলী, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সাত্তার, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, আঃ লতিফ, যুদ্ধকালীন থানা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ, মুক্তিযোদ্ধা আবুল বাশার, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনিসুল কাদির, বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান সংসদের খুলনা বিভাগীয় প্রচার সম্পাদক শাওন রেজা খোকা, ঝিকরগাছা উপজেলা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মনজুরুল আলম তোতা, সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক ওয়াসিম আকরাম সহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রায় ২৫০-৩০০ জন সদস্যবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com