1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে গ্যারেজের নাইটগার্ডকে হত্যা করে ইজিবাইক লুটের চার দিনের মাথায় গ্রেপ্তার ৪, ইজিবাইক উদ্ধার ১ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:১৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে গ্যারেজের নাইটগার্ডকে হত্যা করে ইজিবাইক লুটের চার দিনের মাথায় গ্রেপ্তার ৪, ইজিবাইক উদ্ধার ১

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৫৮ বার

ওমর ফারুক,বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে দুদু মিয়া (৬০) নামে এক নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা করে গ্যারেজ থেকে পাঁচটি ইজিবাইক লুটের চার দিনের মাথায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় লুট হওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান। গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার লালমাটি শ্যামপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৩৬),একই উপজেলার পলাশ গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে মতিয়ার রহমান (৩৫),জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪২), একই উপজেলার বড় নারায়নপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম ওরফে বাবু (৪২)। তিনি বলেন, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনায় গোপন খবরের ভিত্তিতে বুধবার (১৭ জুৃলাই) দিবাগত রাত ৮ টার দিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় লুট হওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়। বাকী চারটি ইজিবাইক উদ্ধারসহ ঘটনার সঙ্গে আরো জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে শনিবার (১৩ জুলাই) দিনগত গভীর রাতে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিল্লু মিয়ার গ্যারেজে এই ঘটনা ঘটে। পরদিন রবিবার (১৪ জুলাই) সকালে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিল্লু মিয়ার গ্যারেজ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুৃলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়। নিহত দুদু মিয়া (৬০) পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নুরে আলম জিল্লু মিয়ার গ্যারেজে নাইট গার্ডের দায়িত্বে ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, জিল্লু মিয়ার গ্যারেজে রাতে অটোরিকশা রেখে চার্জ করতেন চালকরা। প্রতিদিনের মতো রাতের বেলা গ্যারেজে দায়িত্ব পালন করছিলেন দুদু মিয়া। গভীর রাতে একদল দুর্বৃত্ত গ্যারেজে ঢুকে দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে। এরপর গ্যারেজে থাকা ৫টি ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com