1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাভারে কোটা সংস্কারের দাবিতে ত্রিমুখী সংঘর্ষ,নিহত ১ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:১৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাভারে কোটা সংস্কারের দাবিতে ত্রিমুখী সংঘর্ষ,নিহত ১

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৬৯ বার

মো: ইমরান মোল্লা,বিশেষ প্রতিনিধি : ঢাকার সাভারে কোটা সংস্কারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতের নাম মো. ইয়ামিন (২৪)। তিনি রাজধানীর মিরপুরের এমআইএসটির শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা টেক্সটাইল মিল সংলগ্ন ইউটার্নে দফায় দফায় এ সংঘর্ষ চলে। এ সময় ইয়ামিন (২৪) নামে আন্দোলনরত ওই শিক্ষার্থী পিঠে গুলিবিদ্ধ হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়ুথ টেলিভিশন কে বিষয়টি নিশ্চিত করেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ আলী।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এলাকা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে পায়ে হেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের ঠেকাতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়েন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশের সঙ্গে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। পরবর্তীতে সাভার থানা বাসস্ট্যান্ড থেকে রেডিও কলোনি বাসস্ট্যান্ড পর্যন্ত এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় ঢাকা–আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।অন্যদিকে আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীসহ বেশকিছু পথচারী আহত হন। এ সময় হামলাকারীরা কয়েকজন পথচারীর মুঠোফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com