
জনিরুল ইসলাম, দৌলতপুর: কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক এমপি ও বিএনপি নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) উপজেলার তারাগুনিয়া থানার মোড়ে সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় উপস্থিত সমন্বয়ক বলেন, সাধারণ শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরতে চাই। সারাদেশসহ দৌলতপুরের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে তা অতিদুঃখজন। আমরা চাই দৌলতপুরে সহিংসতা বন্ধে আপনারা আরও কঠোর হন। এবং এ ধরনের সহিংসতায় যদি আপনাদের নেতা কর্মী জড়িত থাকে তাহলে আপনার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন। তারা আরও বলেন, এখন দেশে একটা অরাজকতা পরিস্থিতি চলছে এই জন্য শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা সাময়িক নিয়ন্ত্রণের জন্য ট্রাফিকের দায়িত্ব এবং বাজার মনিটরিং এর দায়িত্ব পালন করছে। তবে দেশের অবস্থা ঠিক হলে আমরা পড়রা টেবিলে ফিরে যাবো। আমরা চাই দেশে আর কোনো দূর্নীতি অনিয়ম না থাকুক, যেখানে দূর্নীতি হবে সেখানেই সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। এ সময়ে বিএনপি নেতা শিশির মোল্লা বলেন, দৌলতপুরে কোন ধরণের সহিংসতার খবর পেলে আমরা সেখানে গিয়ে তা সমাধান করার চেষ্টা করছি এবং বিভিন্ন নেতা কর্মীসহ প্রতিটি পাড়া মহল্লায় আমরা মাইকিং করে সর্তক করছি।