
জয় মহন্ত অলক,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলন নায়তনের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁওয়ে আয়োজনে এই সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং এর সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মহাসচিব তরুণ দে, সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গামা আলিসহ অন্যান্যরা। এ সময় ফন্টের নেতারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিভিন্ন জেলায় যে সকল এলাকায় সংখ্যালঘুদের উপর সমস্যা করছে সেই বিষয়গুলো খোঁজখবর নেয়ার জন্য। তাই আমরা ঠাকুরগাঁওয়ে এসেছি অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে আমরা কথা বলেছি তারা বলছে আমরা ভয়ে আছি। একটি মহল তাদের ভয় ভীতি দেখাচ্ছেন। তারপরও তারা সকলের সহযোগিতা নিয়ে বর্তমান বাড়িঘর পাহারা দিয়ে যাচ্ছে। যাতে কোন নাশকতাকারী তাদের উপর হামলা চালাতে না পারে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কেউ যদি এরকম হামলার বা অগ্নিসংযোগের কাজে লিপ্ত থাকে তাদেরকে যেন ধরিয়ে দেয়া হয়। বিএনপি একটি শান্তিপ্রিয় দল এই দলের নেতাকর্মীরা কখনো কোন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে না। হিন্দু ভাই ও বোনেরা ঠাকুরগাঁওয়ে কোন কিছু ঘাটলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাদের জানান তারা আপনাদের পাশে সব সময় রয়েছে এবং থাকবে।