
সাবিত হোসেন,শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধির : বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজকে ছাত্র রাজনীতি বন্ধ রাখতে প্রিন্সিপালের নিকট স্মারক প্রদান করেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১১ আগস্ট) বেলা ১২ টার দিকে অধ্যক্ষ বরাবর স্মারক প্রদান করেন শিক্ষার্থীরা। শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সভা আয়োজন করা হয় । এসময় ঐক্যবদ্ধভাবে সাধারণ ছাত্র সংসদের মাধ্যমে রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবি করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে শান্তিশৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেইসাথে কলেজের সেবামূলক কাজে ভূমিকা রাখার আশ্বাস দেন। একজন শিক্ষার্থী বলেন- শিক্ষকরা আমাদের অভিভাবক।স্যারদের প্রতি অনুরোধ জানাই ,কলেজ ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করার। আশা করছি আমাদের অভিভাবক (শিক্ষকগণ) আমাদের দাবিকে সমর্থন করবেন। অধ্যক্ষ জনাব, মোঃ রফিকুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন – শাকিল খান ,আরিফুল ইসলাম, রাকিব, আল আমিন, রুপমহল রিফাত ,শফিকুল,মিরাজ, বিপ্লব ,হাবিবুর, রুহি , ফাতেমা, ওমর ফারুক প্রমুখ। শিক্ষার্থীরা আরো জানান – কলেজ চলাকালীন সময়ে বহিরাগতদের আনাগোনা মাধ্যমে ছাত্রদের হয়রানি মুক্ত ক্যাম্পাস আমাদের দাবি । এ ব্যাপারে অধ্যক্ষ জনাব মোঃ রফিকুল ইসলাম বলেন – আমি ছাত্রদের এই ঐক্যবদ্ধকে সম্মতি জানাই।আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সুন্দর শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ার প্রত্যাশা রাখি