1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আজ থেকে শুরু হয়েছে গাইবান্ধার সকল থানায় কার্যক্রম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আজ থেকে শুরু হয়েছে গাইবান্ধার সকল থানায় কার্যক্রম

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮৭ বার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: টানা কয়েক দিন বন্ধ থাকার পর আজ (সোমবার) কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে গাইবান্ধার সকল থানায় কার্যক্রম চালু করা হয়েছে । গাইবান্ধা সদর থানার কার্যক্রম শুরু হওয়ার প্রথম দিনে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্ররা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় । এসময় শিক্ষার্থীরা পুলিশের মনোবল বাড়াতে ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন। এসময় পুলিশ সুপার ইবনে মিজান সহ অতিরিক্ত পুলিশ সুপার, থানার ইনচার্জ সহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন । সকল থানায়-পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও শুরু হওয়ায় সর্বসাধারনের স্বস্থির নিঃশ্বাস ফিরে এসেছে । পুলিশ সুপার ইবনে মিজান জানান – গাইবান্ধা জেলার ৭ টি থানার কার্যক্রম ইতোমধ্যে স্বাভাবিকভাবে শুরু হয়েছে । থানা পুলিশের কার্যক্রম স্বাভাবিক হয়েছে দেখে জন সাধারনের মধ্যে আইন শৃঙ্খলা অবনতির ভয় কেটে গেছে।এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গাইবান্ধায় জনজীবনে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। জেলা ও উপজেলা শহরে সকল প্রকার ছোট বড় যানবাহন রাস্তায় চলাচল করছে । সড়কের গুরুত্বপূর্ন পয়েন্টে গুলোতে আজ সকাল থেকে ট্রাফিক সদস্যরা আবারও দায়িত্ব পালন শুরু করেছে ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com