1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মণিরামপুর থানা পুলিশের যাবতীয় কার্যক্রম শুরু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মণিরামপুর থানা পুলিশের যাবতীয় কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৬২ বার

মণিরামপুর প্রতিনিধি: কর্মবিরতি শেষ করে নিজ নিজ থানায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন থানার পুলিশ। সোমবার (১২ আগষ্ট), যশোর জেলার মণিরামপুর থানার পুলিশ সদস্যগণ তাদের কর্মস্থলে ফিরেছেন। এব্যাপারে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, মণিরামপুর থানা পুলিশের যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। অত্র মনিরামপুর থানার সকলকে পুলিশিং সেবা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল জনসাধারণের সহযোগিতা কামনা করা যাচ্ছে।এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে সারা বাংলাদেশে পুলিশের উপর ব্যাপক সংহিসতা চালানো হয়। এতে অন্তত ৪২ জন পুলিশ সদস্য প্রাণ হারান। দেশের অধিকাংশ থানায় চলে ধ্বংসযজ্ঞ। যার প্রেক্ষিতে পরবর্তীতে পুলিশ সদস্যগণ বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ১১ দফা দাবি দিয়ে কর্মবিরতি ঘোষনা করেন। গত রবিবার (১১ আগষ্ট), মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পুলিশের সব দাবি মেনে নেয়া হবে বলে তাদেরকে কাজে ফেরার আহ্বান জানালে, পুলিশ সদস্যগণ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com