1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সবজির বস্তা থেকে গাঁজা জব্দ করল শিক্ষার্থীরা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:১৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সবজির বস্তা থেকে গাঁজা জব্দ করল শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৫৩ বার

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাবের দক্ষিণে কাঁচা রাস্তা থেকে এ মাদক জব্দ করা হয়। জয়মনিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ময়েন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক পাচারকারী একটি চক্র সবজির বস্তায় গাঁজা ভরে নিয়ে যাচ্ছে। বিষয়টি তাৎক্ষণিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জানাই। পরে শিক্ষার্থী আবু সাইদ খন্দকার, শাকিল, লাইজু ও আবু সফিয়ান জয়মনিরহাট ক্লাব মোড়ে ছোটখাটোমারী ব্রিজের পাশে অবস্থান নেয়। এসময় বস্তা মাথায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আসতে দেখলে তার গতি রোধ করেন শিক্ষার্থীরা। তখন ওই ব্যক্তি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান। তিনি বলেন, পরে বস্তাটি থানায় নেওয়া হয়। সেখানে এর ভেতর থেকে মিষ্টি কুমড়া, আলু ও পেঁয়াজের সঙ্গে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে পাওয়া একটি মুঠোফোন থানায় জমা দেন শিক্ষার্থীরা।  ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, জব্দ করা বস্তা থেকে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com