1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছাত্র-জনতাকে গণহত্যার বিচারের দাবিতে নন্দীগ্রামে বিএনপির অবস্থান কর্মসূচি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছাত্র-জনতাকে গণহত্যার বিচারের দাবিতে নন্দীগ্রামে বিএনপির অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৬৬ বার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ কোটা সংস্কার,বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছাত্র-জনতার উপর গণহত্যা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি। সারা দেশের ন্যায় কেন্দ্রীয় নির্দেশনায় এই কর্মসূচি পালন করেছেন তারা। বাংলাদেশে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা,গুম,খুন,হত্যা ও সৈরাচারী শেখ হাসিনা সহ তার দোসরদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে স্থানীয় বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিক্ষোভ কর্মসূচী পালন করেন। এই সময় বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উক্ত বিক্ষোভ মিছিল অংশ নেন।উক্ত মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ১৪ আগস্ট বুধবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম-কাহালু বগুড়া-৪ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ হাকিম, পৌর বিএনপি’র যুগ্ম-সম্পাদক রেজাউল জ করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম হোসেন, এনামুল হক বাচ্চু, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক এল আর, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ সুলতান মাহমুদ, ভাটরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শাহ আল হেলাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাসুদ রানা আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আবু হাসেম, বুড়ইল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান মশি, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম-আহবায়ক মোঃ আঃ রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক মোঃ আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মোঃ মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আ: হাকিম রিন্টু, উপজেলা মহিলা দল নেত্রী রেশমা আরা সাথী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল হোসেন ও ছাত্রদলের নেতা নয়নসহ প্রমূখ।বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, ছাত্র আন্দোলন কখনো বিফলে যায় না। কিন্তু স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের নির্দেশে পুলিশ এদেশের মেধাবী ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। ছাত্রলীগ,যুবলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।বক্তারা বলেন সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা এই দায় এড়াতে পারেন না। সারা বাংলাদেশে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা,গুম,খুন,হত্যা ও খুনি হাসিনা সহ দোসরদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। বক্তব্য বলেন স্বৈরাচারী সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করে তাদের দল প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়েছে। এদেশের জনগণের টাকা তারা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম ও অত্যাচার চালানো হয়েছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com