1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে বেতারের শিল্পী-কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে বেতারের শিল্পী-কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৭২ বার

জয় মহন্ত অলক,ঠাকুরগাঁও : সকল বৈষম্যের অবসান চেয়ে  ঠাকুরগাঁওয়ে চার দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও।  সোমবার দুপুরে সদর উপজেলার সালন্দর ইউনিয়নে বেতার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের শিল্পী-কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বাংলদেশ বেতার ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান, বার্তা প্রধান রাশেদ ফয়সল কবীর, উপ-আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, উপ-আঞ্চলিক প্রকৌশলী রিফাত হাসান, সহকারী পরিচালক (অনুষ্ঠান) আবুল বাশার, সহকারী বেতার প্রকৌশলী কিংসুক কুমার রায়সহ অন্যান্যরা। সেখানে তারা বলেন বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার অবসান, ব্যাচভিত্তিক পদোন্নতিসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি, একীভূত বিসিএস (তথ্য) ক্যাডার ও বাংলাদেশ বেতারের নিজস্ব মহাপরিচালকের দাবি করেন তারা। মানববন্ধন কর্মসূচির শেষে সেখান থেকে একটি মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com