1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শেরপুরে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শেরপুরে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবু হুরায়রা, শেরপুর জেলা সংবাদ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫৭ বার

শেরপুরের শ্রীবরদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইখলাছুর রহমান লিটনের বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা,  বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান লিটন। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর আইনশৃংখলা বাহিনী যখন আইন-শৃংখলা রক্ষায় হিমশিম খাচ্ছে, ঠিক তখনি আমরা হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহাড়া দিয়েছি।

শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলীর নির্দেশে শ্রীবরদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা তৃনমুলের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিভিন্ন হাট-বাজার, দোকান-পাট ও সংখালঘুদের সম্পদ বিনষ্টের হাত থেকে রক্ষা করেছি। আমার দীর্ঘ রাজনৈতিক অর্জনকে বিনষ্ট করতে একটি বিশেষ মহল www.dailynewsbd.online  নিউজ পোর্টালে ” আমার বিরুদ্ধে “হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ” শিরোনামে ভুয়া ও মিথ্যা খবর প্রকাশ করে। এই খবরে আমি এবং আমার অভিভাবক সংগঠন উপজেলা বিএনপির সুনাম ক্ষুন্ন হয়েছে।

উক্ত অভিযোগের সত্যতার ব্যাপারে আমার কোন বক্তব্য নেয়া হয়নি। এমনকি যাদের সম্পদ বিনষ্টের কথা বলা হয়েছে তাদেরও কোন বক্তব্য প্রকাশ করা হয়নি। মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে সম্মান ক্ষুন্ন করার ওই খবরের তীব্র  প্রতিবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত থেকে উল্লেখিত শিরোনামে খবরের তীব্র প্রতিবাদ জানান, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শহর বিএনপি সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এসএম সোহান,  উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, শহর যুবদলের আহবায়ক আমিনুল তানজিল মিষ্টার প্রমূখ। এ সময় উপজেলা বিএনপি ও যুবদল সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com