1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোপালগঞ্জ হতে ০৪ জন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করে র‍্যাব-৬ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোপালগঞ্জ হতে ০৪ জন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করে র‍্যাব-৬

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৫৪ বার

গত ১০ আগষ্ঠ সরকারের নির্দেশনা মোতাবেক ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সেনাবাহিনীর টহল চলাকালীন সময় গোপালগঞ্জ জেলার সদর থানাধীন গোপীনাথপুর এলাকায় দুষ্কৃতিকারীরা রামদা, চাপাতি, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে সেনাবাহিনীর টহল গাড়ির উপরে অতর্কিত হামলা করে। এসময় তারা সরকারী কাজে বাধা প্রদান করে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ এবং সেনা সদস্যদের উপর আক্রমন করে ৮-১০জন সেনা সদস্যকে আহত করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ২৬ আগস্ট ২০২৪  গোপালগঞ্জ জেলার সদর থানাধীন গোপীনাথপুর এলাকা হতে ০৪ জন আসামী যথাক্রমে ১। মোঃ কাজী রফিকুল ইসলাম (৫৩), ২। গুলিশ শরীফ (৫৪), ৩। শরীফ আমিনুল হক ওরফে লাচ্ছু শরীফ (৫৫) মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক মোল্লা (৪৮) দেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যন্য ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

 গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গোপালগঞ্জ সদর  থানায়  প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com