1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৫০ পিস ট্যাপেন্টাসহ কারবারি গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৫০ পিস ট্যাপেন্টাসহ কারবারি গ্রেফতার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৬২ বার

 

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নেশা জাতীয় ৯৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব। একইসঙ্গে বাহাদুর রহমান (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গেফতারকৃত মাদক কারবারি বাহাদুর রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- বৃহস্পতিবার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোবিন্দগঞ্জ কাঠামোড় বাজারের মহাসড়কের উপর থেকে ওইসব মাদকসহ বাহাদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই মাদক বহনের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com