1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জ উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ ৩ যুবককে গ্রেপ্তার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জ উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ ৩ যুবককে গ্রেপ্তার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৬৫ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ (শুক্রবার, ৩১ আগস্ট) ভোর রাতে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে গাঁজা পাচারকালে ব্যবহৃত একটি ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বেলা ১২টার দিকে র‍্যাব-১৩ (সিপিসি-৩) গাইবান্ধার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধুকরকে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- নড়াইলের ভদ্রবেলা গ্রামের

হারুন অর রশিদের ছেলে মোঃ নাহিদ (২৭),

যশোরের অভয়নগর উপজেলার মকবুল বিশ্বাসের

ছেলে নাজমুল বিশ্বাস (২৬) এবং একই এলাকার

নজরুল ইসলাম মোল্লার ছেলে আব্বাস মোল্লা

(২৫)।

র‍্যাবের ভাষ্য, তারা মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারা দেশের নানা জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৩টার দিকে গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় রংপুর থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেল ও ট্রাক থামিয়ে ৩০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। সেইসঙ্গে গাঁজা পাচারে ব্যবহৃত গাড়ি দুটি জব্দ করে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com