শিবগঞ্জে কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শিবগঞ্জে গ্রীন এগ্রো নামের, মানহীন কীটনাশক তৈরীর কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় প্রতারণার অভিযোগে প্রতিঠান টিকে ৫০ হাজার টাকা জরিমাণা করা হয়।

রবিবার দুপুর ১ টার দিকে উপজেলার মোকামতলা হাসানের চাতালে অবস্থিত কারখানায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান।

বিষয়টি নিশ্চিত করে তাসনিমুজ্জামান বলেন, আমরা কারখানায় অভিযান পরিচালনার সময় দেখতে পাই দুইটা বাচ্চা খোলা অবস্থায় কীটনাশক প্যাকিং করছে। এছাড়া অনেক খালি প্যাকেট দেখা যায়, যার গায়ে আগে থেকেই উৎপাদনের ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া আছে। প্রোডাক্ট ছাড়া খালি প্যাকেটের গায়ে আগে থেকেই উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বসানো এক ধরণের প্রতারণা। এই প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমাণা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালে কৃষ্ণা-মাছুরার টাঙ্গাইল ও উমেহ্লার রাঙামাটি

Verified by MonsterInsights

শিবগঞ্জে কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

আপলোডের সময় : 08:55:59 pm, Sunday, 1 September 2024