1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী আসনের প্রার্থীরা যে প্রতীক পেলেন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী আসনের প্রার্থীরা যে প্রতীক পেলেন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ বার

জুড়ী, প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা রিটার্নিং কার্যালয়ের দেওয়া তথ্যমতে, আওয়ামী লীগের প্রার্থী মোঃ শাহাব উদ্দিন নৌকা প্রতীক, তৃণমূল বিএনপি’র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন সোনালী আঁশ, জাতীয় পার্টি থেকে আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল, স্বতন্ত্র থেকে মোহাম্মদ ময়নুল ইসলাম ট্রাক প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের পর সোমবার দুপুরের পর থেকেই শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রার্থীদের এ প্রচার-প্রচারণা চলবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights