1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা-৪ আসনে নতুন ভোটার বেড়েছে ৫২ হাজার; পুরুষের চেয়ে নারী ভোটার বেশী - Youth Tv news
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:২৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা-৪ আসনে নতুন ভোটার বেড়েছে ৫২ হাজার; পুরুষের চেয়ে নারী ভোটার বেশী

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ বার

রংপুর বিভাগের প্রবেশদ্বার গাইবান্ধা-৪ গুরুত্বর্পূণ একটি সংসদীয় আসন। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১টি পৌরসভা এবং ১৭টি ইউনিয়ন পরিষদ মিলিয়ে নিয়ে গাইবান্ধা-৪ আসন গঠিত।

গোবিন্দগঞ্জ উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৫২ হাজার ২৭ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ সংসদীয় আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার ২৭৩ জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮৬ হাজার ২৪৬ জন।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পূর্ণাঙ্গ ভোটার তালিকা সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা অনুযায়ী গাইবান্ধা-৪ আসনে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ১৬ হাজার ১৬৭ জন এবং নারী ভোটার ২ লাখ ২২ হাজার ১০০ জন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জে) আসনে পুরুষের তুলনায় ৫ হাজার ৯৩৩ জন নারী ভোটার বেশী। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন। এছাড়া গাইবান্ধা-৪ আসনে মোট ভোটকেন্দ্র ১৩৯টি। যার মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৭০৫টি ও অস্থায়ী ভোটকক্ষ ৩৬টিসহ মোট ভোটকক্ষ সংখ্যা ৭৪১টি অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com