
বগুড়ার শিবগঞ্জ উপজেলা আটমূল ইউনিয়ন ২নং ওয়ার্ড রামকান্দি পরপর ৪ বার নির্বাচিত মেম্বার জহুরুল ইসলাম(ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় রবিবার আটমূল ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন আটমূল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হাসান, সাধারন সম্পাদক তাওফিম শিহাব, সহ-সভাপতি শফিকুল, সহ-সভাপতি শান্ত মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক, সাংগঠনিক সম্পাদক রনি সহ ছাত্রনেতা সুমন, সিরহান, সুমন, শাহ আলমসহ প্রমুখ।