1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আওয়ামীলীগ দোষর বাঁচাতে বিএনপি নেতা মতিনের সংবাদ সম্মেলন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আওয়ামীলীগ দোষর বাঁচাতে বিএনপি নেতা মতিনের সংবাদ সম্মেলন

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার

আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ সহায়তাকারী ও দোসরদের মামলা থেকে বাঁচাতে সংবাদ সম্মেলন করেছেন শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য ও সাবেক মেয়র মোঃ মতিয়ার রহমান মতিন। রবিবার বেলা ১২টার দিকে বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, শিবগঞ্জ উপজেলায় বিএনপির নিবেদিত কর্মী ও নীরিহ ব্যবসায়ীদের নামে মামলা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। শিবগঞ্জ বিএনপিকে পকেট কমিটি হিসাবে আখ্যায়িত করেন তিনি। এসময় তিনি সাংবাদিকদের কাছে আসামীদের তালিকা সরবরাহ করেন। তালিকায় সৈকত, জেমি নামে যাদের যুবদল নেতা পরিচয় দেয়া হচ্ছে তারা বিগত স্বৈরাচারী সরকারের সময় অনুষ্ঠিত পৌর নির্বাচন ও উপজেলা নির্বাচনে সরাসরি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে ভোটের মাঠে নেমেছেন। স্লোগান দিয়েছেন। যার ছবি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। এছাড়াও বিএনপি নেতা মতিন নিজেই গত স্বৈরাচারী সরকারের আমলে বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। যার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়াও অন্যান্য যে আসামীদের তালিকা প্রদান করা হয়েছে তারা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সহায়তাকারী হিসাবে পরিচিত। শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওয়াহাব বলেন, দলের কোন নেতাকর্মীর নামে কোন মামলা কোথাও হয়নি। যারা দলের বাহিরে আসামী হয়েছে তারা স্বৈরাচার সরকারের দোসর ছিল। দলের বাহিরে কারো দায়িত্ব উপজেলা বিএনপি গ্রহণ করবে না।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com