1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভিডাব্লিউবি চাল বিতরনের মাধ্যমে কার্যক্রম শুরু করলেন ভাটরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভিডাব্লিউবি চাল বিতরনের মাধ্যমে কার্যক্রম শুরু করলেন ভাটরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর

স্টাফ রিপোর্টারঃ মেহেদী হাসান
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ বার

গত ৫ই সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন(স্থানীয় সরকার)শাখার এক অফিস আদেশে অনুসারে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলাধীন ০৩ নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোরশেদুল বারী শারীরিক অসুস্থতাজনিত কারণে চিকিৎসা গ্রহণের জন্য ঢাকায় গমনের নিমিত্ত ছুটি গ্রহণ করেন এবং ১৯/০৮/২০২৪ খ্রিস্টাব্দ তারিখের পর থেকে অদ্যাবধি পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন মর্মে উপজেলা নির্বাহী অফিসার, নন্দীগ্রাম, বগুড়া এর ২৮/০৮/২০২৪ খ্রিস্টাব্দ তারিখের ৭৯১ নম্বর স্মারকে জানিয়েছেন।

এমতাবস্থায়, ভাটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ মোরশেদুল বারী কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা এর ১৯ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের ৪৬,০০,০০০০,০০০,০১৭,৯৯,০০৪৪.২২-৬৮৪ নং স্মারকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ মাহবুর রহমান-কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।এই আদেশবলে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন প্যানেল চেয়ারম্যান মাহাবুর।তিনি ভাটরা ইউপির সম্মানিত সকল ভোটারদের দোয়া ও আশির্বাদ চেয়েছেন।

আজ১০ই সেপ্টেম্বর মঙ্গলবার ভাটরা ইউনিয়ন পরিষদের ভিডাব্লিউবি কার্ডধারীদের মাঝে  চাল বিতরন করা হয়।চাল বিতরনীর শুভ উদ্বোধন করেন ভাটরা ইউপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক প্যানেল চেয়ারম্যান মাহাবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ট্যাগ অফিসার জনাব মোঃ জাহিদুল ইসলাম সৌরভ,অত্র ইউপির প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা,ইউপির বিভিন্ন ওয়ার্ডের সকল  সদস্য,সংরক্ষিত মহিলা সদস্য,গ্রামপুলিশ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com