1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জের টিসিবি ডিলার মাসুদ রানার মোকামতলা মডেল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জের টিসিবি ডিলার মাসুদ রানার মোকামতলা মডেল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

সাবিত হোসেন,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার

বগুড়া শিবগঞ্জের টিসিবি ডিলার মাসুদ রানা মোকামতলা মডেল প্রেসক্লাবে উপস্থিত হয়ে, তিনি গত মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে দাবিকৃত সকল অভিযোগ প্রত্যাহার করেন। বুধবার বিকেলে মোকামতলা বন্দরের ভাই ভই নিউ মার্কেটে অবস্থিত মোকামতলা মডেল প্রেসক্লাব কার্যালয়ে তিনি লিখিত বক্তব্য দেন।

এসময় তিনি বলেন, আমি মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বক্তব্য দিয়েছি। টিসিবি ডিলারদের কাছ থেকে চাঁদা দাবির যে কথা বলেছি পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি, বিএনপি বা এর কোন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর সাথে জড়িত নয়। পরে বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানার পর আজ মোকামতলা মডেল প্রেসক্লাবে এসে গতকালের সাংবাদিক সম্মেলনের সকল অভিযোগ প্রত্যাহার করছি। আমি স্বেচ্ছায় সজ্ঞানে উক্ত অভিযোগ প্রত্যাহার করলাম।#
সাবিত হোসেন,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধির:

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com