
গাইবান্ধার পলাশবাড়ীতে অটোরিকশা-মটরসাইকেল সংঘর্ষে নিহত এক। আহত দুই। ঘটনাটি ঘটেছে শুক্রবার(১৩ সেপ্টেম্বর )সন্ধার একটু আগে ঢাকা -রংপুর মহাসড়কের জুনদহ বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, অটোরিকশা চালক নিহত আবু হোসেন জুনদহ বাজার এলাকা থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে পলাশবাড়ী শহরে আসার পথে বিপরীত মূখি মটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা তাদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আবু হোসেনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত সাড়ে ৯ টায় আবু হোসেনের মৃত্যু হয়। অপর আহত দুইজন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত আবু হোসেন পলাশবাড়ী পৌরসভার রাইগ্রামের খাদেম হোসেনের ছেলে বলে জানা যায়।