1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লার গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লার গণসংযোগ

প্রশান্ত কুমার (শান্ত), নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ বার

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা তার ঈগল প্রতীকে ভোট চেয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নন্দীগ্রাম শহরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, আমি ৪বার কাহালু-নন্দীগ্রামবাসীর ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমার সাধ্যমতো উন্নয়ন ও সেবামূলক কাজ করেছি। আগামীদিনেও উন্নয়ন ও সেবামূলক কাজ করতে চাই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি সবার কাছে আমার ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করছি।

গণসংযোগকালে তার সাথে ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ, বিএনপির সাবেক নেতা ওসমান গণি মাসুদ, মঞ্জুরুল হক, আব্দুল জলিল ও মহিউদ্দিন প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com