1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ী কিশোরগাড়ীতে বিএনপির উদ্যোগে ঐক্য শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ী কিশোরগাড়ীতে বিএনপির উদ্যোগে ঐক্য শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনার আলোকে গাইবান্ধা জেলা জুড়ে দলীয় নেতৃবৃন্দের ও জনসাধারণের মাঝে জন সচেতনতা সৃষ্টির লক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঐক্য, শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।

কিশোরগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মাষ্টারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি
মোঃ আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুূদ,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাদুল্লাপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুস সালাম,পলাশবাড়ী পৌর বিএনপির মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মমিন মন্ডল,উপজেলা শ্রমিকদলের আহবায়ক হযরত আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ,জেলা ছাত্রদলের সহ সভাপতি ও পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মিল্লাত সরকার মিলন, উপজেলা জাসাসের আহবায়ক সবুজ সরকার,সহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ এবং ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

বক্তারা, আগামীদিন গুলোতে দেশের শান্তি শৃংখলা বজায় রাখতে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদের মাঝে ঐক্যবদ্ধতা অটুট রেখে সকল ধরনের দুর্নীতিবাজ ও সম্প্রীতির বন্ধন বিনষ্টকারী র্দুবৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com