1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাদুল্লাপুরে ২৬ কেজি গাঁজাসহ গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাদুল্লাপুরে ২৬ কেজি গাঁজাসহ গ্রেফতার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ বার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গাঁজা পাচারকালে দুই যুবককে গেপ্তার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা এবং পাচারকালে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

আজ (বুধবার, ১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র‍্যাব-১৩ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের গরুহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মৃত এলাহি বকশোর ছেলে মো. শাফিউল (৪০) এবং একই এলাকার জনাব আলীর ছেলে জিয়ারুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেপ্তার ওই দুই
যুবক রংপুর থেকে গাঁজা নিয়ে প্রাইভেট কারে
করে ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের
ভিত্তিতে তাদের সাদুল্লাপুর সড়কে থামানো হয়।
সেখানে তাদের তল্লাশি করে ২৬ কেজি গাঁজা
পাওয়া যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা করে সাদুল্লাপুর থানায়
হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com