1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় মানববন্ধনে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় মানববন্ধনে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে।

গাইবান্ধা জেলার প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে আজ (বুধবার, ১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান। অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব- ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন ১০ম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার বেতন পাচ্ছেন ১০ম গ্রেডে।

এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক পাসে বেতন পাচ্ছেন ১০ম ও ৯ম গ্রেডে। অথচ সমযোগ্যতা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। বৈষম্য নিরসনে আমরা অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানাই।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিটিআইয়ের প্রশিক্ষণার্থী ও সদর উপজেলার সুখানদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান আলী, আনালেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিরোজ আলম, সাঘাটার মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহসান হাবীব, বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারহানা আক্তার, গোবিন্দগঞ্জে পারধন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল আজিজ এবং সাদুল্লাপুরের বোয়ালীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার সোহেব জান তিতাস প্রমুখ।

এছাড়াও এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন পিটিআই, গাইবান্ধার ইন্সট্রাক্টর (আইসিটি) ছামিউল হাসান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com