1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফুলবাড়ীতে হাসপাতাল থেকে শার্টের কলার ধরে রোগীকে বের করে দিলেন ডাক্তার - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৩:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফুলবাড়ীতে হাসপাতাল থেকে শার্টের কলার ধরে রোগীকে বের করে দিলেন ডাক্তার

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ বার

কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়ার্ড পরিষ্কার করতে বলায় শার্টের কলার ধরে এক রোগী কে বের করে দেন ও তাৎক্ষণিক রিলিজ দেন উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডঃ বাইজিদ হোসেন বাঁধন । শুক্রবার বিকেলে এ ঘটনায় রোগীর আত্মীয়-স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে তাৎক্ষণিকভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করে । জানা গেছে উপজেলার পানিমাছকুটি গ্রামের সাত্তার আলীর ছেলে ইসরাইল হোসেন(৪০) ২৫ সেপ্টেম্বর জন্ডিস রোগ নিয়ে হাসপাতালে পুরুষ ওয়ার্ডে তিন নাম্বার বেডে ভর্তি হন। শুক্রবার সকালে তার বেডের পাশে ময়লার দুর্গন্ধ আসলে,পরিচ্ছন্নতা কর্মীকে পরিষ্কার করতে বললে তিনি কর্ণপাত না করলে পরবর্তীতে তিনি দায়িত্বরত ডাক্তার বাইজিদ হোসেন বাঁধন এর কাছে গেলে এবং অভিযোগ করলে বাইজিদ হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে শার্টের কলার ধরে বের করে দেন এবং তাৎক্ষণিকভাবে রিলিজ দেন । এ ঘটনা জানাজানি হলে বিকেলে স্থানীয় লোকজন ও রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করতে থাকেন। এ ব্যাপারে অভিযুক্ত আবাসিক মেডিকেল অফিসার বাইজিদ হোসেনকে বারবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুমন ক্লান্তি সাহা বলেন বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং যার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com