
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে কটুক্তি কারী ভারতের মহারাজ ও তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের গ্রেপ্তার বিচারের দাবিতে ভূরুঙ্গামারী উপজেলায় তাওহীদি জনতার বাস্তবায়নে বিক্ষোভ ও গণ মিছিলের আয়োজন করেছেন।
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ৩০ সেপ্টেম্বর ২০২৪ইং দুপুর বেলা।
মিছিলটি বের হয় ভূরুঙ্গামারী উপজেলার সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে সবার মুখে এই শ্লোগানে গর্জে ওঠে,তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা,বীর খালিদের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
বিক্ষোভ মিছিলেন উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন স্যার, উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আশফাকুর রহমান জাওহারী আরো উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের তৌহিদী জনতা ও ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ।
তাদের মূল বক্তব্যে প্রকাশ পায় যে, আমাদের নবীকে নিয়ে যে নিয়ে যারা কটুক্তি ও খারাপ সমালোচনা করে তাদেরকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর আদর্শে এই বিশ্বে যে প্রান্ত থেকে কোরআন ইসলাম ও রাসূলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমরা সমস্ত ঈমান দিয়ে এবং বল দিয়ে প্রতিহত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা ইসলামকে শত্রু মনে করছে যারা কোরআনকে ভূলন্দিত করার চেষ্টা করছে এবং নবীর আদর্শকে ও মুসলমানদেরকে নিয়ে ভারতের দালালেরা বিভিন্ন পায়তারা করছে ৫ ই আগস্ট তার ভাঙ্গা জবাব দিয়েছে সরকার পতনের মধ্য দিয়ে। আরো বক্তব্য রাখেন স্থানীয় ওলামায়ে কেরামগণ এবং সম্মানিত ব্যক্তিবর্গ।
সৌজন্যে: তাওহীদি জনতা, ভূরুঙ্গামারী কুড়িগ্রাম