1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জের পীরব ইউনিয়নে পূজামণ্ডপের নিরাপত্তা ও পরিদর্শনে বিএনপির নগদ অর্থ প্রদান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জের পীরব ইউনিয়নে পূজামণ্ডপের নিরাপত্তা ও পরিদর্শনে বিএনপির নগদ অর্থ প্রদান

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় শুরু হয়েছে। দূগাপূজাকে কেন্দ্র সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে এবং বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম এর দিক নির্দেশনায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পূজামন্ডপে পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করছে শিবগঞ্জ উপজেলা পিরব ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা।

এই সময় পিরব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মিলন বলেন, শারদীয় দূর্গা পূজায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা করি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান না পায়। সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি থাকতে হবে। এছাড়াও পিরব ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল খালেক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান থাকবে। সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করবে। কেউ সম্প্রীতি নষ্ট করতে চাইলে আমরা তাদের প্রতিরোধ করবো। আরো উপস্থিত ছিলেন পিরব ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রেজাউল করিম মোল্লা, সাবেক সদস্য সচিব বর্তমান আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন মিশু, সদস্য আবদুল কাদের, পিরব ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights