1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে চিহ্নিত  সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের নেতা নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে চিহ্নিত  সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের নেতা নিহত

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৫৩ বার

যশোরের চৌগাছায়  সন্ত্রাসীদের হামলায়  আনিচুর রহমান (৫৫) নিহত হয়েছে। মঙ্গলবার (২৯অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগনাথপুর গ্রামের  (উত্তরপাড়ায়) বাড়ীর পাসের মোড়ে চা এর দোকানে এ ঘটনা ঘটে। নিহত আনিচুর রহমান জগনাথপুর গ্রামের  মৃত আব্দুল জলিল ডাক্তারের  ছেলে ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আশারফ হোসেন আশার সহদর। তিনি উপজেলা সিংহঝুলী ইউনিয়ন আওয়ামীলীগর সহ-সভপাতি ছিলেন।
নিহত আনিচুর রহমানের মেজে ভাই পল্লবী ক্লিনিকের মালিক মিজানুর রহমান জানান,  ‘আমার ভাই  একজন নিরিহ ও গ্রাম্য ডাক্তার, পুকুরে মাছের চাষ আছে’।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যারপর বাড়ীর পাশে চা এর দোকানে বসে চা পান করছিল। দোকানদার আনিচুরকে বসিয়ে রেখে ইশার নামাজ পড়ে আসার পথে ।
এ  সময় ওৎ পেতে থাকা ৭/৮ জন চিহ্নিত সন্ত্রাসী আকষ্কিক তার উপরে দেশীয় অস্ত্র দিয়ে এলাপাতাড়ি মারপিট করে মাথা ও হাত-পা ভেঙ্গে দেয়। দোাকানে বসে থাকা একই গ্রামের মৃত মহাসিন বিশ্বাসের ছেলে আব্দুস সালাম (৩০) বাঁধা দিলে তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সঞ্চিতা রানী তাদের দুজনকেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায়  রাত তিনটার দিকে আনিচুরের মৃত্যু হয়। আব্দুস সালাম চিকিৎসাধীন রয়েছেন।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ মোতায়েন আছে,যাতে আইন সৃংখলার কোন অবনতি না হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীণ। আসামিদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com