1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় পিতা কর্তৃক চার বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় ধর্ষক পিতাকে গ্রেফতার করে র‌্যাব-৬ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:২৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় পিতা কর্তৃক চার বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় ধর্ষক পিতাকে গ্রেফতার করে র‌্যাব-৬

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৪৯ বার

গত ১৬/০৯/২০২৪ ইং তারিখ বিকালে ইয়াসিন(২৬) তার চার বছরের কন্যা সন্তানকে নানীর বাড়ী থেকে নিজ ভাড়া বাসা নিয়ে আসে। পরবর্তীতে, সন্ধ্যার দিকে ভিকটিমের নানীকে ফোন করে ভিকটিরের জ্বর আসছে বলে জানায় এবং ঐ দিন সন্ধ্যায় ভিকটিমকে অসুস্থ অবস্থায় তার নানীর বাসায় রেখে আসে। ভিকটিমের নানি ও মা ভিকটিমের মাথায় পানি ঢালার একপর্যায়ে কিভাবে এমন অসুস্থ হলো জিজ্ঞাসা করে জানতে পারে যে তার পিতা বর্ণিত আসামী নিজ শিশু সন্তানকে নিজ ভাড়া বাসায় নিয়ে বাসার দরজা জানালা বন্ধ করে ভিকটিমের উপর পাশবিক নির্যাতন করেন।
গত ১৯/০৯/২০২৪ ইং ভিকটিমের নানী বাদী হয়ে ডিএমপির পল্লবী থানায় ঘটনার সাথে জড়িত আসামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করেন। এমন চরম ঘৃণ্য বিষয়টি জানতে পেরে সদর কোম্পানি, র‌্যাব-৬, খুলনা এর একটি আভিযানিক দল উক্ত ধর্ষণকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
৩০ অক্টোবর ২০২৪ আনুমানিক ৪ ঘটিকায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, খুলনা জেলার ফুলতলা থানাধীন, ফুলতলা রেল স্টেশনে অভিযান পরিচালনা করে আসামী ১। ইয়াসিন,(২৬) পিতা- মৃত আঃ সালাম, মাতা- বিউটি সাং- ঢাকুরিয়া, ফুলতলা থেকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির পল্লবী থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com