1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অধ্যক্ষ মোহসিন রেজার মুক্তির দাবীতে কাজিপুরের চালিতাডাঙ্গায় মানববন্ধন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অধ্যক্ষ মোহসিন রেজার মুক্তির দাবীতে কাজিপুরের চালিতাডাঙ্গায় মানববন্ধন

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৪৯ বার

সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ও চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি অধ্যক্ষ মোহসিন রেজার মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সোনামুখী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধনে অংশ নেন ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকগণ। মানববন্ধন থেকে অধ্যক্ষ মোহসিন রেজা বিপ্লবের মুক্তির দাবী করে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বর্তমান পরিচালনা কমিটির সদস্য খোশলেহাজ উদ্দিন, অধ্যক্ষ ফজলুল হক, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি হাজ্জাজ আলী। তারা বলেন, বিগত সরকারের সময়ে একটি মিথ্যা মামলায় অধ্যক্ষ মোহসিন রেজাকে জড়ানো হয়েছে। তিনি একজন শিক্ষাবিদ। সম্প্রতি আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে। আমরা মোহসিন রেজার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবী জানাচ্ছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com