1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার দত্ত জুয়েলার্সে দিনে-দুপুরে চাঞ্চল্যকর ডাকাতি; আটক -২ ডাকাত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:২৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার দত্ত জুয়েলার্সে দিনে-দুপুরে চাঞ্চল্যকর ডাকাতি; আটক -২ ডাকাত

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৫১ বার

গত ২৮ অক্টোবর ২০২৪ খুলনা নগরীর দৌলতপুর থানার কালীবাড়ি বাজারে দিনে দুপুরে গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়। ঐদিন দুপুরের দিকে একদল ডাকাত একটি প্রাইভেটকারে করে কেএমপি, খুলনার দৌলতপুরে অবস্থিত দত্ত জুয়েলার্সের সামনে এসে পিস্তল,চাপাতি ও অন্যান্য দেশি অস্ত্রের মুখে দোকান মালিককে জিম্মি করে দোকানের ট্রেতে রক্ষিত স্বর্ণের কানের দুল, আংটি, গলার চেইন ও অন্যান্য তৈরিকৃত স্বর্ণালংকারসহ প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার যার অনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা এবং আনুমানিক ২ লক্ষ টাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়। গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি বিভিন্ন মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপকভাবে প্রচারিত হয়।
ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ ,(স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ডাকাতির সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে।
গতকাল ০২ নভেম্বর ২০২৪ দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ৪নং ওয়ার্ডের একটি বাড়ি হতে আসামী আ: আজিজুর হাওলাদের স্ত্রী মোসাঃ কহিনুর বেগম (৫৫), দূর্গকাঠি থানা-নেছারাবাদ,পিরোজপুর, অপর আসামি বরগুনা জেলার বেতাগী থানাধীন হোসনাবাদ এলাকা হতে আব্দুল জলিলের স্ত্রী শাহারিন সুলতানাকে গ্রেফতার করেন এবং আসামীদের হেফাজত হতে নগদ এক লক্ষ তেত্রিশ হাজার টাকা, স্বর্ণের নাকফুল ৪৯ পিস, ০৩ টি এন্ড্রুয়েড মোবাইল ও ০২ টি বাটন মোবাইল উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে কেএমপি, খুলনার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com